আ্যশেজের গান স্টোরি দিয়ে পৃথিবীকে বিদায় বললেন যুবক

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর সাপাহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তৌফিক হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১৯ মে) দিবাগত

2024-05-19T18:57:25+00:00
2024-05-19T18:57:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আ্যশেজের গান স্টোরি দিয়ে পৃথিবীকে বিদায় বললেন যুবক
ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৬:৫৭ পিএম 
আ্যশেজের গান স্টোরি দিয়ে পৃথিবীকে বিদায় বললেন যুবক
নওগাঁর সাপাহারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তৌফিক হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার (১৯ মে) দিবাগত ভোর ৫টার দিকে যেকোনো সময় নিজ বাড়ির মাটির ঘরের তালের তিরে মায়ের ব্যবহৃত ওড়নায় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত তৌফিক হোসেন উপজেলা সদর ইউনিয়নের জয়পুর মাষ্টারপাড়া এলাকার মোস্তফা ছেলে। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তৌকির পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা যায়। আত্মহত্যার আগে তৌকির তার ফেসবুক আইডিতে লিখেন- ‘পৃথিবী থেকে বিদায়, ভালো থেকো সবাই, সব শেষ আমার।’

বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, ফেসবুকের স্ট্যাটাস দেখে বিষয়টি প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণ বলে মনে হয়েছে। হয়তো পরিবারের সদস্যদের সাথে কোন ধরনের মান অভিমান ছিল। যার কারণে অভিমান থেকেই তৌফিক আত্মহত্যা করে থাকতে পারেন।

ওসি আরও বলেন, নিহত তৌফিক এর পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য আবেদন করেছিল। পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ আজ (রোববার) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই








  বিষয়:   ফেসবুক পোস্ট  যুবকের আত্মহত্যা  নওগাঁ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: