বরগুনায় ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ২১ কেজি ওজনের একটি ভোল মাছ ৩ লাখ ৫০

2024-05-19T19:30:55+00:00
2024-05-19T19:30:55+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
বরগুনায় ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৭:৩০ পিএম 
বরগুনায় ২১ কেজির ভোল মাছ সাড়ে ৩ লাখে বিক্রি
দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে ২১ কেজি ওজনের একটি ভোল মাছ ৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (১৯ মে) সকাল ১০টার দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের মো. আলম মিয়ার আড়তে মাছটি খোলা ডাকে বিক্রি হয়। মাছটি ক্রয় করেন পাইকার ব্যবসায়ী মো. সোলায়মান। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

জানা যায়, বহির্বিশ্বে বিরল প্রজাতির এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা রয়েছে। সহজে এ মাছ ধরা না পড়ায় এর চাহিদাও বেশি। মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ১৬ হাজার ৬৬৬ টাকা। মাছটি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের মালিকানাধীন এফবি তন্ময় নামের ট্রলারের জালে ধরা পড়ে। এ ট্রলারের জেলেরা গত মঙ্গলবার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। এর দুদিন পর মাছটি তাদের জালে আটকা পড়ে।

পাইকার মো. সোলায়মান বলেন, ভোল মাছটি ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনেছি। মাছটি চট্টগ্রামে পাঠানো হবে। আশাকরি মাছটিতে ভালোই লাভ হবে। 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আগে অনেক ভোল মাছ পেতো জেলেরা। এখন তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। বর্তমানে বহির্বিশ্বে এই মাছের বালিশের প্রচুর চাহিদা রয়েছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এই মাছের বালিশ বিদেশে রপ্তানি হয়৷ ঔষধ তৈরিতে এটি ব্যাবহার করা হয়।

সময়ের আলো/আরআই






  বিষয়:   ভোল মাছের বালিশ  ভোল মাছ ধরা  পাথরঘাটা-বরগুনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: