গরু আনতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

সারাদেশ

ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছেন। রোববার (১৯ মে) দুপুরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর

2024-05-19T20:35:37+00:00
2024-05-19T20:35:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
গরু আনতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৮:৩৫ পিএম 
গরু আনতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
ফেনীর ছাগলনাইয়ায় বজ্রপাতে মাহাদী হাসান (১৬) নামের এক কিশোরের মৃত্যু  হয়েছেন। রোববার (১৯ মে) দুপুরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামে এ ঘটনা ঘটে। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহাদী ওই গ্রামের মজুমদার বাড়ির আতিকুর রহমান মজুমদারের ছেলে। সে এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে স্নাতকে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
 
রাধানগর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহতাব উদ্দিন বলেন, দুপুরের দিকে আকাশ মেঘলা থাকায় মাহাদী গরু আনতে বাড়ির পাশের মাঠে যায়। এ সময় বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সময়ের আলো/আরআই






  বিষয়:   বজ্রপাত  শিক্ষার্থীর মৃত্যু  ফেনী-ছাগলনাইয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: