সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, আহত পুলিশ কর্মকর্তা

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ওই পুলিশ

2024-05-20T17:30:50+00:00
2024-05-20T17:30:50+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, আহত পুলিশ কর্মকর্তা
সাভার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৫:৩০ পিএম 
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত স্ত্রী, আহত পুলিশ কর্মকর্তা
সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় হাফিজা আক্তার তানিয়া (৩০) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। সোমবার (২০ মে) দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী। 

এর আগে রোববার (১৯ মে) গভীর রাতে ঢাকা ঢাকা-আরিচা মহাসড়কের জাদুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত হাফিজা আক্তার তানিয়ার স্বামী আরিফ হাসান ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। 

হাইওয়ে পুলিশ জানায়, এসআই আরিফ হাসান স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা ফিরছিলেন। পরে জাদুরচর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। এসময় দ্রুত তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তানিয়াকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় এসআই আরিফ হাসানের স্ত্রী তানিয়া মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরিফ হাসান। ঘটনাস্থলে কোন সিসি ক্যামেরা না থাকায় কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।   

সময়ের আলো/আরআই



  বিষয়:   সড়ক দুর্ঘটনা  গাড়িচাপা  নারী নিহত  পুলিশ আহত  সাভার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: