ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার

2024-05-20T18:22:25+00:00
2024-05-20T18:22:25+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৬:২২ পিএম 
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, দুই যুবক নিহত
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মৌলভীচরের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ (২২) ও একই গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিনের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে মোটরসাইকেল যোগে তারা পৌর শহরে ফিরছিল। ফেরার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মহাবুবুল হক ভূঁইয়া বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে দুজন যুবক নিহত হয়। এ ব্যাপারে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ  যুবক নিহত  চকরিয়া-কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: