‘ভোট আমার আমানত, তাই রক্ষা করলাম’

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

১৩০ বছর বয়সে লাঠিতে ভর করে পায়ে হেটে ভোট দিলেন তোজাম্বর আলী। নলছিটি উপজেলার মালিপুর ভোটকেন্দ্রে মঙ্গলবার (২১ মে) দুপুর

2024-05-21T16:16:02+00:00
2024-05-21T16:16:02+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
‘ভোট আমার আমানত, তাই রক্ষা করলাম’
১৩০ বছর বয়সে ভোট দিলেন তোজাম্বর আলী
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৪:১৬ পিএম 
‘ভোট আমার আমানত, তাই রক্ষা করলাম’
১৩০ বছর বয়সে লাঠিতে ভর করে পায়ে হেটে ভোট দিলেন তোজাম্বর আলী। নলছিটি উপজেলার মালিপুর ভোটকেন্দ্রে মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টায় ভোট দেন তিনি। তাকে সাহায্য করেন স্থানীয় একজন যুবক।

তোজাম্বর আলী বলেন, ভোট কেন্দ্রের কিছুটা দূরেই আমার বাড়ি। আমি আমার বাড়ি থেকে হেটে বের হইছি। পরে কয়েকজনে ধরে আমাকে ভোট কেন্দ্রে নিয়ে বুথ পর্যন্ত যেতে সাহায্য করেছি। আমি নিজেই পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। 

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার কোন আত্মীয় নির্বাচন করে না। সব প্রার্থীই আমাদের সাথে দেখা করেছে। কারো প্ররোচনা বা টাকা নিয়ে ভোট দেয়নি। ভোট আমার আমানত, তাই আমানত রক্ষা করলাম।

এলাকার লোকজন জানান, তোজাম্বর আলী বৃদ্ধ হলেও তিনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন। তিনি শারীরিকভাবে বৃদ্ধ হলেও চলাফেরায় এখনও স্ব-নির্ভরশীল। লাঠি ভর দিয়েই তিনি ধীরে ধীরে হাটেন। তার মানসিক ভারসাম্যও ঠিক আছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   উপজেলা নির্বাচন  ভোট  নলছিটি-ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: