নড়াইল সদরে আজিজুর রহমান ও লোহাগড়ায় ফয়জুল হক চেয়ারম্যান নির্বাচিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আজিজুর রহমান ভূঁইয়া এবং লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এ.কে.এম ফয়জুল হক বেসরকারিভাবে

2024-05-22T08:54:11+00:00
2024-05-22T08:54:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নড়াইল সদরে আজিজুর রহমান ও লোহাগড়ায় ফয়জুল হক চেয়ারম্যান নির্বাচিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ৮:৫৪ এএম 
নড়াইল সদরে আজিজুর রহমান ও লোহাগড়ায় ফয়জুল হক চেয়ারম্যান নির্বাচিত
নড়াইল সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আজিজুর রহমান ভূঁইয়া এবং লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এ.কে.এম ফয়জুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সদর উপজেলায় নড়াইল জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ আজিজুর রহমান ভূঁইয়া (আনারস প্রতীক) ৪৫হাজার ৮৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ তোফায়েল মাহমুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪২হাজার ৩০৬ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ তৌহিদুল ইসলাম সোহেল এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে নাজনীন সুলতানা রোজী। নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিযোগিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

এদিকে, লোহাগড়ায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম ফয়জুল হক আনারস প্রতীকে ৩৯হাজার ৮৬২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬হাজার ৪৩৯ভোট। এ উপজেলায় পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোঃ মোস্তফা কামাল এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ফারহানা ইয়াসমিন ইতি। নির্বাচনে মোট ১৫ জন প্রার্থী প্রতিযোগিতা করেন। এর মধ্যে ৫ জন চেয়ারম্যান পদে, ৭ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ।

রিটার্নিং অফিসার (নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা) নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।


সময়ের আলো/এএ/




Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: