দেবহাটা সীমান্ত নদী ইছামতি থেকে ভারতীয় ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় ভারত-বাংলাদেশ সীমান্তের দেবহাটার ইছামতী নদী থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২১ মে) ইছামতী নদীর কোমরপুর এলাকার

2024-05-22T13:01:56+00:00
2024-05-22T13:01:56+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দেবহাটা সীমান্ত নদী ইছামতি থেকে ভারতীয় ব্যক্তির লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১:০১ পিএম 
দেবহাটা সীমান্ত নদী ইছামতি থেকে ভারতীয় ব্যক্তির লাশ উদ্ধার
সাতক্ষীরায় ভারত-বাংলাদেশ সীমান্তের দেবহাটার ইছামতী নদী থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) ইছামতী নদীর কোমরপুর এলাকার নদীরচর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আহসান হাবিবুল হক (৪৬) ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে বলে তার পকেটে থাকা আধার কার্ড থেকে জানা যায়।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, ইছামতী নদীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির লাশের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স প্যান্ট তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকালে দেবহাটা থানা পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। বুধবার ময়না তদন্ত শেষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে কথা হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: