সাবেক সাংসদ মানু মজুমদার আর নেই

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার (৬৪) আর নেই।মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে

2024-05-22T13:16:54+00:00
2024-05-22T13:16:54+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সাবেক সাংসদ মানু মজুমদার আর নেই
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১:১৬ পিএম 
সাবেক সাংসদ মানু মজুমদার আর নেই
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার (৬৪) আর নেই।

মঙ্গলবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে শনিবার তিনি স্ট্রোক করে দেশে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন। এখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার চিকিৎসার জন্য স্বজনরা তাকে ভারতে নিয়ে যান।

কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মানু মজুমদার নেত্রকোনা জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মানু মজুমদার একজন প্রতিরোধ যোদ্ধা ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ওই এলাকার ভোটার হন। কলমাকান্দা দুর্গাপুর আসনের সাবেক সাংসদ ছবি বিশ্বাসের কাছে তার বোনে বিয়ে হয়েছে। এ সুবাধে তিনি কলমাকন্দার রংচাতি ইউপি পাচগাঁও রামনাথপুর এলাকা বাড়ি নির্মাণ করেন।

দুর্গাপুর যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকুঞ্জি) বলেন, মানু মজুমদার ব্যক্তিগত জীবনে খুব সৎ ও আদর্শিক মানুষ ছিলেন। তিনি খুব সাদামাটা জীবন যাপন করতেন। দুর্গাপুর কলমাকান্দা উন্নয়নে তিনিই অনস্বীকার্য ভূমিকা ও বিশেষ অবদান রেখে গেছেন। এ এলাকার মানুষ তার অবদান সারা জীবন মনে রাখবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: