তালায় সনত, আশাশুনিতে মোস্তাকিম ও দেবহাটায় আলফা চেয়ারম্যান নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার তিনটি উপজেলা নির্বাচন সুস্থ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে নির্বাচনে টানা চতুর্থবারের মত আশাশুনি উপজেলায় এবিএম মোস্তাকিম ও তালায় উপজেলায়

2024-05-22T13:20:55+00:00
2024-05-22T13:20:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
তালায় সনত, আশাশুনিতে মোস্তাকিম ও দেবহাটায় আলফা চেয়ারম্যান নির্বাচিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১:২০ পিএম 
তালায় সনত, আশাশুনিতে মোস্তাকিম ও দেবহাটায় আলফা চেয়ারম্যান নির্বাচিত
সাতক্ষীরার তিনটি উপজেলা নির্বাচন সুস্থ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে নির্বাচনে টানা চতুর্থবারের মত আশাশুনি উপজেলায় এবিএম মোস্তাকিম ও তালায় উপজেলায় ঘোষ সনত কুমার এবং দেবহাটা উপজেলায় প্রথমবার আল ফেরদৌস আলফা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম চিংড়ি মাছ প্রতীক নিয়ে ৩৮হাজার ১৫ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ৩৭ হাজার ১৮৮ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাহেব আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসলেমা খাতুন মিলি নির্বাচিত হয়েছেন।

তালা উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার কাপ পিরিচ প্রতীক নিয়ে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমান পেয়েছেন ৩২ হাজার ৬৭৮ ভোট। এখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।

এদিকে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে সাবেক জেলা পরিষদ সদস্য  আল ফেরদাউস আলফা ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়েছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হাবিববুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিএম স্পর্শ প‚নরায় নির্বাচিত হয়েছেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: