বালিয়াকান্দিতে সাধন বিজয়ী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (২১

2024-05-22T13:25:17+00:00
2024-05-22T13:25:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বালিয়াকান্দিতে সাধন বিজয়ী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪, ১:২৫ পিএম 
বালিয়াকান্দিতে সাধন বিজয়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এহছানুল হাকিম সাধন মোটরসাইকেল প্রতীকে ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে মো. মনিরুজ্জামান মনির তালা প্রতীকে ৩১ হাজার ৪৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে  হাঁস প্রতীকে ৪৫ হাজার ৭৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খোদেজা বেগম।


সময়ের আলো/এএ/



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: