সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ১৬৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আগাম প্রস্তুতি সভা করেছে।বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি

2024-05-23T22:38:40+00:00
2024-05-23T22:38:40+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ১৬৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১০:৩৮ পিএম 
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ১৬৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আগাম প্রস্তুতি সভা করেছে। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের উপযোগী করা হচ্ছে। এছাড়া জরুরি কাজে অংশগ্রহণের জন্য ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জরুরি ত্রাণ কার্যে ব্যবহারের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা মজুদ রয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ইতিমধ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার ও শনিবার জেলায় সকল সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার বেশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিহ্নিত করে বালি ও জিও ব্যাগ দিয়ে সংস্কার করার পাশাপাশি স্থানীয়ভাবে ঝুঁকিপুর্ণ এলাকার আশ্রায়কেন্দ্রগুলো প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পারিচালক মাশরুবা ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সরোয়ার হোসেনসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাবৃন্দ।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: