সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

টানা কয়েকদিনের তাপদাহে প্রচণ্ড গরমে ওষ্ঠাগত সিলেটের প্রাণ প্রকৃতি। গরমে হাঁসফাঁস খাচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার (২৪ মে) সিলেটে এ বছরের

2024-05-24T16:28:07+00:00
2024-05-24T16:35:11+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৪:২৮ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৪ ৪:৩৫ পিএম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
টানা কয়েকদিনের তাপদাহে প্রচণ্ড গরমে ওষ্ঠাগত সিলেটের প্রাণ প্রকৃতি। গরমে হাঁসফাঁস খাচ্ছেন সাধারণ মানুষ। শুক্রবার (২৪ মে) সিলেটে এ বছরের সর্বোচ্চ ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। একটু শান্তির জন্য গাছের ছায়া খুঁজে বেড়াচ্ছেন পথচারীরা। 

প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু এবং বয়স্করা। গরমের কারণে কাজে যেতে না পারায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তির শেষ নেই। বয়স্করা বলছেন, তাদের জীবনে এবারের মতো এতো গরম আর দেখেনি। গরমের কারণে ঘরে থাকা দায়। 

এদিকে তাপদাহের কারণে সাধারণ মানুষ খুব একটা প্রয়োজন না হলে বের হচ্ছেন না। আর যারা বাধ্য হয়ে বের হচ্ছেন, তারা গরম থেকে বাঁচতে নানা কৌশল নিচ্ছেন। মানুষ বের না হওয়ায় রাস্তাঘাটও অনেকটা ফাঁকা। 

এদিকে আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন বলেন, শুক্রবার বিকেল ৩টায় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এ বছরে সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা  আবহাওয়া অফিস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: