বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম. আব্দুর রহিমের কবর জিয়ারতে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিম এমপির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক,

2024-05-24T17:46:05+00:00
2024-05-24T17:46:05+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম. আব্দুর রহিমের কবর জিয়ারতে প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৫:৪৬ পিএম 
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম. আব্দুর রহিমের কবর জিয়ারতে প্রধান বিচারপতি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিম এমপির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রনেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক এমপি এম আব্দুর রহিম ও রত্মগর্ভা নাজমা রহিম এর কবর জিয়ারত করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

শুক্রবার (২৪ মে) দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে কবর জিয়ারতের পূর্বে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা ও দায়রা জজ যাবিদ হাসান, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসেন, স্পেশাল জজ রেজাউল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্টার মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, ৮নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর  কবর জিয়ারত  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: