ঝিনাইদহে সদর উপজেলার খালকুলা গ্রামে ফাতেমা খাতুন (৫০) নামের এক প্রবাসীর স্ত্রীরকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বিথি খাতুন নামে এক নারী। শুক্রবার (২৪ মে) ভোর রাতে এ ঘটনা ঘটেছে।
ঘটনার পরে অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে পুলিশ। আটকৃতরা হলো- দুর্গারপুর গ্রামের বাদল মন্ডলের ছেলে সাগর হোসেন ও পশ্চিম ঝিনাইদহের ফেলু সরকারের ছেলে সুশান্ত।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খালকুলা গ্রামের অবেদ আলী ও তার ছেলে মেহেদী বিদেশে থাকেন। তার বাড়িতে স্ত্রী ও বৌমা থাকে। এ সুযোগে গত রাতে দু’জন ডাকাত বাড়ির ওয়াল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অবেদ আলীর স্ত্রী ফাতেমাকে গলা কেটে হত্যা করে। এরপর তার ছেলের স্ত্রীর গলায়ও ছুরিকাঘাত করে কিছু নগদ টাকা নিয়ে অপরাধীরা পালিয়ে যায়। পরে ছেলের স্ত্রী বিথি খাতুন পাশের বাড়িতে গিয়ে পড়ে যায়। তারপর স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর পুরা ঘটনা জানা যাবে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানায়, ডাকাতি কারার সময় তাদের চিনে ফেলায় এ ঘটনা ঘটায়। বিথির লেখা চিরকুটের তথ্যের ভিত্তিতে সাগর হোসেন ও সুশান্তকে আটক করা হয়েছে, হত্যায় ব্যবহৃত দাটি উদ্ধার করা হয়।
সময়ের আলো/আরআই