বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে দুইজন নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পাইলিংবাহী একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৫ মে) সকাল ৬টার

2024-05-25T12:41:43+00:00
2024-05-25T12:41:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে দুইজন নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ১২:৪১ পিএম 
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যান-লরির সংঘর্ষে দুইজন নিহত
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পাইলিংবাহী একটি গাড়ির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন- কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, সকালে পৌলী এলাকায় পাইলিংবাহী একটি লোবেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোবেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: