দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্যার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে উপজেলা আওয়ামীলীগ।
শনিবার (২৫ মে) সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ অস্থায়ী কার্যালয়ে উক্ত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। তিনি শুক্রবার (১৭ মে) রাতে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী। অন্যন্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর বাবু বিনয় ভূষণ বাবুলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, মেয়র কে এম ওবায়েদ উল্যা, জেলা পরিষদ সদস্য মুহি উদ্দিন মুহিন, নলচিরা ইউপি চেয়ারম্যান মনছুর উল্যা শিবলি, চরকিং ইউপি চেয়ারম্যান নাইম উদ্দিন, হরণী ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, নিঝুমদ্বীপ ইউপি চেয়ারম্যান দিনাজ উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ ও ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ মোহাম্মদ আলী বলেন, অধ্যাপক ওয়ালী উল্যা’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অনেক গুনের অধিকারী ছিলেন। তিনি ছিলেন যুদ্ধকালীন হাতিয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার। তিনি সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আরো বলেন আমরা হাতিয়াকে সুন্দর ভাবে সাজাতে চাই। সে লক্ষ্যে আজকের এই স্মরণ সভা থেকে হোক হাতিয়াতে ন্যায়-বিচার প্রতিষ্ঠা, জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।
পরে মরহুম অধ্যাপক ওয়ালী উল্যার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এএ/