ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫ আশ্রয়কেন্দ্র

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। শনিবার (২৫ মে) জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ

2024-05-25T20:12:54+00:00
2024-05-25T20:12:54+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫ আশ্রয়কেন্দ্র
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৮:১২ পিএম 
ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ঝালকাঠিতে প্রস্তুত ৮৮৫ আশ্রয়কেন্দ্র
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আঘাত ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। শনিবার (২৫ মে) জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম জানান, ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল। এছাড়া নগদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা এবং জরুরি মুহুর্তে বিতরণের জন্য ৪'শ মেট্রিক টন চাল মজুদ আছে। 

তিনি জানান- পাশাপাশি শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ৪২৪ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। সকল সরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। তাৎক্ষণিক যোগাযোগের জন্য ৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। 

সভায় পুলিশ সুপার মোহাম্দদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাক্তার জহিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: