বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়েরও

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫) নামের দুই সহোদরের মর্মাত্মিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪

2024-05-25T20:17:02+00:00
2024-05-25T20:17:02+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়েরও
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৮:১৭ পিএম 
বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়েরও
ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তমিজ উদ্দিন (৫০) ও রবিউল ইসলাম (৪৫) নামের দুই সহোদরের মর্মাত্মিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বর্মতোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সহোদর তমিজ উদ্দিন ও রবিউল ইসলাম ওই গ্রামের দবিজ উদ্দিনের ছেলে।

ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দিনভর ভুট্টা ভাঙ্গার কাজ শেষে রাতে নিজ বাড়িতে তমিজ উদ্দিন ফ্যানের বৈদ্যুতিক তারের লিকেজ ঠিক করার জন্য পলিথিন দিয়ে বাধছিলেন। এ সময় ফ্যান ঝুলিয়ে রাখা রডের সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জড়িয়ে থাকে বড় ভাই। তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই রবিউল ইসলামও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।

ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন জানান, ৫ ভাইয়ের মধ্যে এক ভাই তিন বছর আগে মারা গেছে। দুই ভাই ঢাকায় চাকরি করে, দুই ভাই এলাকায় কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। মারা যাওয়া দুই ভাইয়ের সাত সন্তান থাকলেও সকলেই নাবালক। দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পারিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: