কুড়িগ্রামে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হিটস্টোকে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের চক নাককাটি গ্রামের কামিনী রায়ের ছেলে মহেন্দ্র

2024-05-26T15:09:16+00:00
2024-05-26T15:09:16+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৩:০৯ পিএম 
কুড়িগ্রামে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় হিটস্টোকে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের চক নাককাটি গ্রামের কামিনী রায়ের ছেলে মহেন্দ্র নাথ বর্মণ (৮৫) একজন কৃষক।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিক তীব্র গরমে ক্ষেতে ধান কাটতে গিয়ে জ্ঞান হারিয়ে ক্ষেতেই পড়ে যান।

পরে পরিবারের লোকজন তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে হিট স্টোক করায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৬ মে) তার অন্তষ্ঠিকৃয়া সম্পন্ন হয়।

বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম নিশ্চিত করেছেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: