দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লঞ্চ চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে যেকোনো সময় পদ্মা উত্তাল হয়ে উঠতে পারে- এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে রোববার (২৬ মে) সকাল সাড়ে ৯টা

2024-05-26T16:44:12+00:00
2024-05-26T16:44:12+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লঞ্চ চলাচল বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ৪:৪৪ পিএম 
দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লঞ্চ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে যেকোনো সময় পদ্মা উত্তাল হয়ে উঠতে পারে- এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে রোববার (২৬ মে) সকাল সাড়ে ৯টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএ-এর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী
নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ পার হতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: