বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃবৃন্দ।
রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ রোববার (২৬ মে) দুপুর ২টায় নগর ভবনের মেয়রের দফতরের কক্ষে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. এফ.এম জাহিদ, সাধারণ সম্পাদক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহবুবুর রহমান খান বাদশা ও সাধারণ সম্পাদক ডা. রকিব সাদী।
এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।
সময়ের আলো/জিকে