বান্দরবানে কেএনএফের ৩ সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রোয়াংছড়ি উপজেলা থেকে পাহাড়ে গজিয়ে ওঠা

2024-05-27T22:08:28+00:00
2024-05-27T22:08:28+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে কেএনএফের ৩ সদস্য গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ১০:০৮ পিএম 
বান্দরবানে কেএনএফের ৩ সদস্য গ্রেফতার
বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে রোয়াংছড়ি উপজেলা থেকে পাহাড়ে গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্দেহভাজন আরও ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

তারা হলেন- জোহান বম (৪৫), লাল হোম লিওন বম (৩৭) এবং লাল রাম লিয়ান বম (৩৮)। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়ার বাসিন্দা সন্দেহভাজন কেএনএফ সদস্য বলে জানা গেছে। 
 
গ্রেফতারকৃত ৩ সদস্যকে সোমবার (২৭ মে ) দুপুরে রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা ওই তিনজনেকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় ৩ জন আসামিকে আদালতে হাজির করা হলে আদালতে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

উল্লেখ্য, গত মাসের ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। আর অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টিসহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয়। আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ৯০ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করে যৌথবাহিনী।  

সময়ের আলো/আরআই



  বিষয়:   ব্যাংক ডাকাতি  কেএনএফের সদস্য গ্রেফতার  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: