সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিএনডি খাল থেকে মো. আনাস (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনাস সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন

2024-05-28T18:14:28+00:00
2024-05-28T18:14:28+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ৬:১৪ পিএম 
সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালে ভেসে উঠল স্কুলছাত্রের মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ডিএনডি খাল থেকে মো. আনাস (১৪) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনাস সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৮ মে) সকালে ভাসমান অবস্থায় স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়। আনাস সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড এলাকার মো. আলমাসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্কুলে যায় আনাস। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে পরীক্ষা স্থগিত করা হয়। অন্যান্য ছাত্ররা বাসায় ফিরে এলেও আনাস বাসায় আসেনি। তখন থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আজ মঙ্গলবার সকালে আনাসের মরদেহ সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে উদ্ধারের খবর পেয়ে ছুটে যায় আনাসের পরিবার।

নিহত আনাসের পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ছেলেটি সাঁতার জানতেন না বলে জানিয়েছে তার পরিবার। প্রাথমিকভাবে ধারণা, সাঁতার না জানার কারণে ডিএনডি খালে গোসল নেমে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কিন্তু স্কুলছাত্রের পরিবার আপত্তি জানানোর কারণে আমরা এখনো মরদেহটি থানায় রেখেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: