সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে হারিয়ে জাপার বাবু নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পাটি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে

2024-05-29T22:21:07+00:00
2024-05-29T22:21:07+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে হারিয়ে জাপার বাবু নির্বাচিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪, ১০:২১ পিএম 
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে হারিয়ে জাপার বাবু নির্বাচিত
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পাটি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু ৩১ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম শওকত হোসেন পেয়েছেন ২৩ হাজার ৬২০ ভোট। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সুশান্ত কুমার মন্ডল ১৮ হাজার ২৮৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম মোরশেদ ১৬ হাজার ৭৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ ৩ হাজার ১৭২ ভোট।

বুধবার (২৯ মে) ১৪০ কেন্দ্রের সবকটির গণনা শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।

এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শামস ইশতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সময়ের আলো/আরআই



  বিষয়:   উপজেলা নির্বাচন  নির্বাচনের ফলাফল  সাতক্ষীরা সদর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: