বঙ্গবন্ধু কন্যা যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকে: হুইপ ইকবালুর রহিম

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকেনি। যেকোনো

2024-05-30T22:32:02+00:00
2024-05-30T22:32:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বঙ্গবন্ধু কন্যা যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকে: হুইপ ইকবালুর রহিম
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ১০:৩২ পিএম 
বঙ্গবন্ধু কন্যা যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকে: হুইপ ইকবালুর রহিম
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের কোন মানুষ না খেয়ে থাকেনি। যেকোনো দুর্যোগে জনগণের পাশে থাকে শেখ হাসিনা। করোনাকালীন সময়ে জনগণের পাশে থেকে করোনাকে ভয়কে জয় করেছে। বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জনগণের পাশে থাকেন বলেই জনগণ বার বার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত চেহেলগাজী ইউনিয়নের বিভিন্ন গ্রামের পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউটিন, ৩০ কেজি করে চাল, নগদ অর্থ, শুকনা খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এরপর দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা ও ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এস এম শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, পৌর কৃষক লীগের সদস্য সচিব আবু রায়হান প্রমুখ। 

প্রসঙ্গত, ১৪ কেজি করে শুকনা খাবার ১৫০ জন পরিবারের মাঝে বিতরণ, চাল ১৫০টি পরিবারের মাঝে ৩০ কেজি করে বিতরণ ও ঢেউটিন ১০ বান্ডিল ও ৩০ হাজার টাকা প্রদান করা হয় চেহেলগাজী ইউনিয়নে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   হুইপ ইকবালুর রহিম  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: