ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর ডুবে রমজান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়ভাঙ্গা এলাকার কবির মিয়ার ছেলে।শুক্রবার (৩১

2024-05-31T22:03:38+00:00
2024-05-31T22:03:38+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১০:০৩ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর ডুবে রমজান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বড়ভাঙ্গা এলাকার কবির মিয়ার ছেলে। 

শুক্রবার (৩১ মে) সকালে উপজেলা সদর ইউনিয়নের বড়ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, সকালে পরিবারের সবাই ঘরে ছিলো। এ সময় শিশু রমজান বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন তারা। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: