মরা নদীতে বোট চালুতে দরকার ছিল ইচ্ছা শক্তির: ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যেই লোক মরা নদীকে উদ্ধার করে স্প্রিড বোট চালাতে পারে

2024-06-01T22:47:42+00:00
2024-06-01T22:47:42+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
মরা নদীতে বোট চালুতে দরকার ছিল ইচ্ছা শক্তির: ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ১০:৪৭ পিএম 
মরা নদীতে বোট চালুতে দরকার ছিল ইচ্ছা শক্তির: ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যেই লোক মরা নদীকে উদ্ধার করে স্প্রিড বোট চালাতে পারে তাকে কোন কিছুর ভয় দেখিয়ে লাভ নাই। মাত্র ৫ মাসের ব্যবধানে মরা নদীকে পরিষ্কার করে আজ স্প্রিড বোট চালু হয়েছে। এজন্য দরকার ছিল শুধু আমাদের একটু ইচ্ছা শক্তির। 

শনিবার (১ জুন) সন্ধ্যায় চুনারুঘাটের পুরাতন খোয়াই নদী পরিষ্কার শেষে আনুষ্ঠানিকভাবে লেকের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জমকালো আয়োজন আর আতসবাজির মধ্যে উদ্বোধন করা হয়।

ব্যারিস্টার সুমন বলেন, সারা বাংলাদেশের কোন এলাকায় এত সম্পদ নাই, যে পরিমাণ সম্পদ আমাদের চুনারুঘাটে আছে। চুনারুঘাটের একটা ছেলেও লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। আমরা বিদেশ গিয়ে কেন পরের গোলামী করব। এই উপজেলায় পাঁচ স্টার হোটেল হবে, আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এখানকার সকল ছেলে মেয়েরা কাজের সুযোগ পাবে এসব পর্যটন এলাকায়। 

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা সকলে দলীয় ভেদাভেদ ভুলে চুনারুঘাটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলি। আমি যতদিন বেঁচে আছি ততদিন চুনারুঘাটে কোন অন্যায় আমি হতে দিব না। আগামী পাঁচ বছর পর আমার প্রধানমন্ত্রীর কাছে সোনার বাংলা গড়ার একটি ধারণা তুলে ধরব।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুরাতন খোয়াই নদীকে দূষণ ও দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরদিনই নিজ উদ্যোগে তার কর্মী-সমর্থকদের দিয়ে নদীতে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ৫ মাস শেষে ময়লা পরিষ্কার করে মরা নদীকে লেকে উন্নীত করা হয়। এর আগে তিনি জাতীয় পতাকা হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে স্প্রিড বোটে চড়ে বেড়ান।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন  হবিগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: