তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।সোমবার(৩ জুন) রাতে উপজেলার

2024-06-04T13:08:22+00:00
2024-06-04T13:08:22+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১:০৮ পিএম 
তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছেন তাড়াশ থানা পুলিশ।

সোমবার (৩ জুন) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়িয়া এলাকা থেকে ওই চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- বগুড়া জেলার কাহালু থানার সাখাওয়ালী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে তসলিম হোসেন (৪২), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোষপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আরশেদ আলী (৪৫), যশোর জেলার চৌগাছা উপজেলার শুলয়া বাজার গ্রামের শ্রী প্রহল্লাদের ছেলে স্বপন কুমার (৪০) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার খোলামেলা মডেল টাউন এলাকার আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মালেক (৪৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গভীর রাতে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জামাদিসহ চুরি করে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় চুরির মালামালসহ তাদের চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: