নিয়ামতপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের একটি পুকুর

2024-06-05T17:37:55+00:00
2024-06-05T17:37:55+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিয়ামতপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ৫:৩৭ পিএম 
নিয়ামতপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুর উপজেলার একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি  উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ মে) সকাল ১০টার দিকে বরিয়া গ্রামের নালন্দা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুর পাড়ের বাসিন্দা আশরাফ আলী সকালে জমিতে কাজ সেরে পুকুরে হাত-পা ধোয়ার জন্য আসে। পুকুরে একটি জামা ভাসতে দেখে হাত দিয়ে টানলে জামার সঙ্গে মরদেহ ভেসে আসে। তিনি ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে গ্রাম পুলিশ পলাশ চৌধুরী থানায় জানান। থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

ওসি মাইদুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতে যেকোনো সময় পানিতে ডুবে প্রাণ হারান ওই ব্যক্তি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: