সংঘর্ষের মীমাংসায় ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে হত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ কর্মীদের প্রতিপক্ষের হামলায় আলামিন ও কামরুল হাসান নামে দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার

2024-06-06T17:02:15+00:00
2024-06-06T17:02:15+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
সংঘর্ষের মীমাংসায় ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে হত্যা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৫:০২ পিএম 
সংঘর্ষের মীমাংসায় ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগ কর্মীদের প্রতিপক্ষের হামলায় আলামিন ও কামরুল হাসান নামে দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আলামিন মারা যান। 

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে চন্দ্রা মোকদ্দম প্লাজার সামনে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, গতকাল (বুধবার) জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটে। ওই ঘটনা মীমাংসায় জন্য আজ (বৃহস্পতিবার) দুপুরে মোকদ্দম প্লাজার সামনে উপস্থিত হলে প্রতিপক্ষের ইমন, হাসান, সবুজ সিকদার ও শাকিব হোসেন দেশীয় অস্ত্র-সশস্ত্র সজ্জিত হয়ে আলামিন ও কামরুল হাসানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত ডাক্তার আলামিনকে মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনায় চন্দ্রা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেছেন, মীমাংসা না হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ছাত্রলীগের কর্মীকে হত্যা  কালিয়াকৈর-গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: