চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেনের সৌজন্যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অর্জুন কুমার নাথের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহাদাত হোসেন সোহেলর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দেবী, মিরসরাই প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ইউপি সদস্য রোজিনা আক্তার, সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি মনিরুল ইসলাম রাশু, মিঠানালা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জামশেদ আলম বাবু, যুগ্ম আহবায়ক ওসমান, সদস্য মাজহারুল ইসলাম রিপাত, আব্দুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সবশেষে অতিথিরা বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।
সময়ের আলো/আরআই