বান্দরবানে কেএনএফ সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সদস্যরা বান্দরবান সদরে অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল

2024-06-06T21:46:36+00:00
2024-06-06T21:46:36+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বান্দরবানে কেএনএফ সদস্য গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৯:৪৬ পিএম 
বান্দরবানে কেএনএফ সদস্য গ্রেফতার
বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সদস্যরা বান্দরবান সদরে অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে আইন শৃঙ্খলার বাহিনী কঠোর পাহারায় মধ্য দিয়ে প্রিজনভ্যানে করে গ্রেফতার আসামিকে বান্দরবান সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা আসামিকে শুনানি শেষে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মনট্রিয়াল বম (৫৫)। সে বান্দরবান পৌর সভার বালাঘাটা ১নং ওয়ার্ডের বাসিন্দা।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানার মামলায় গ্রেফতার আসামি মনট্রিয়াল বমকে আদালতে হাজির করা হলে আদালতে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরে ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান আর এই অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয় আর চলমান এই অভিযানে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ৯২ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করে যৌথবাহিনী।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ব্যাংক ডাকাতি  কেএনএফ সদস্য গ্রেফতার  বান্দরবান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: