নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার লাশ মিলল নদীতে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ায় নিখোঁজের ৩ দিন পর নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে নিজ গ্রাম

2024-06-06T22:40:14+00:00
2024-06-06T22:40:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার লাশ মিলল নদীতে
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১০:৪০ পিএম 
নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার লাশ মিলল নদীতে
বগুড়ায় নিখোঁজের ৩ দিন পর নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে নিজ গ্রাম খুপী এলাকায় গজারিয়া নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম বুলি বেগম (৭০)। খুপী দক্ষিণপাড়ার কাসেম আকন্দর স্ত্রী। উদ্ধারকৃত মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার থেকে নিহত বুলি বেগম নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন পুলিশকে অবগত না করে খোঁজাখুঁজি করে আসছিলেন। আজ (বৃহস্পতিবার) বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে গজারিয়া নদীতে ভাসমান অবস্থায় বুলি বেগমের মরদেহ পাওয়া যায়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকো পার হওয়ার সময় নদীতে পড়ে যেতে পারে। আর পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনও এমনটা ধারণা করছেন। কারো কোন অভিযোগ না থাকলে একটি ইউডি মামলা দায়ের করা হবে। মরদেহ মেডিকেলে পোস্টমর্টেম করে স্বজনদেরকে কাছে হস্তান্তর করা হবে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   নিখোঁজের বৃদ্ধার লাশ উদ্ধার  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: