বাজেট গরীবের উপকারে না আসলে দারিদ্রতা কমতো না

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিসহ কিছু গোষ্ঠী আছে তারা চোখে ভালো কিছু দেখেন না। প্রকৃতপক্ষে গত ১৫ বছরে প্রতিটা

2024-06-07T10:55:57+00:00
2024-06-07T10:58:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
বাজেট গরীবের উপকারে না আসলে দারিদ্রতা কমতো না
চট্টগ্রাম প্রেসক্লাবে পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ১০:৫৫ এএম  আপডেট: ০৭.০৬.২০২৪ ১০:৫৮ এএম
বাজেট গরীবের উপকারে না আসলে দারিদ্রতা কমতো না
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিসহ কিছু গোষ্ঠী আছে তারা চোখে ভালো কিছু দেখেন না। প্রকৃতপক্ষে গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯২ থেকে ৯৭ শতাংশ। আজকে (৬ জুন) সংসদে প্রায় আট লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে। প্রতিবার বাজেট পেশ করার পর আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়। বলা হয় এই বাজেট গণ বিরোধী, গরীব মারার বাজেট, এই বাজেটে কোন উপকার হবেনা। বিএনপি-জামাতসহ কিছু বিরোধী রাজনৈতিক দল আছে, আর কিছু গোষ্ঠী আছে, পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে ওপারে গিয়ে বলে, দেশে কোন উন্নয়ন হয়নি।

বৃহস্পতিবার (৬ জুন) রাত ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, আবার যারা নিজেদের জ্ঞানী বলে মনে করেন, তারা কোন কিছুতে ভুল না ধরলে উনি যে জ্ঞানী এটাতো বুঝানো যায়না। সেজন্য সবকিছুতে ভুল ধরা উনাদের অভ্যাস। সেজন্য তারা বলেন যে, এই বাজেট বাস্তবায়ন যোগ্য নয়। 

ড. হাছান মাহমুদ বলেন, গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯২ থেকে ৯৭ শতাংশ। বাজেটের আকার গত ১৫ বছরে সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় সাড়ে পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপির আকার প্রায় ছয়গুণ বৃদ্ধি পেয়েছে। এবং বাংলাদেশে দারিদ্রসীমার নিচে থাকা জনগোষ্ঠী ছিল ৪১ শতাংশ। সেখান থেকে ১৮.৭ শতাংশে নেমেছে। অতিদারিদ্রতা ২২ শতাংশ ছিল, সেখান থেকে সাড়ে ৫ শতাংশে নেমেছে। 

তিনি বলেন, বাজেট যদি গরীবের উপকারে না আসত, তাহলে দারিদ্রতা ও অতিদারিদ্রতা কমতো না। মানুষের আয় সাড়ে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে ডলারের অংকে, টাকার অংকে আরও বেশি। এটি সম্ভবপর হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন সরকারের বাস্তব সম্মত বাজেট প্রণয়ন এবং সেই বাজেট বাস্তবায়নের কারণে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবকিছুতে না বলার যে অপসংস্কৃতি এটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বাঁধা। সাংবাদিকরা সরকারের ভুলত্রুটি তুলে ধরবেন, সেটিকে আমরা স্বাগত জানাই। কাজকে পরিশুদ্ধ ভাবে করার ক্ষেত্রে সেটি সহায়ক হয়। অনেকসময় দেখা যায় কিছু কিছু প্রতিবেদন এমনভাবে হয় সেগুলো দেশের জন্য ক্ষতিকারক। 

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রসর অংশ, সমাজকে পথ দেখায়, সমাজের অনুম্মোচিত বিষয়গুলো উন্মোচিত করে। সমাজ, রাষ্ট্র সমাজপতি যেদিকে তাকায় না, সেদিকে তাদের দৃষ্টি আবদ্ধ করে। এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো রাষ্ট্র দেখেনা। রাষ্ট্র পরিচালনার সাথে যারা যুক্ত, তারাও দেখেনা। কিংবা সমাজ যারা চালায়, তারাও দেখেনা, দেখার প্রয়োজনও মনে করেনা। এমন অনেক বিষয় সাংবাদিকরা উম্মেচিত করে। যেটি দেশ চালাতে সমাজ ও  রাষ্ট্রকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে। সাংবাদিকরা একটি সমাজ বিনির্মাণে প্রচণ্ড ভূমিকা রাখতে পারে এবং রাখে। 

ড. হাছান বলেন, আসলে বাংলাদেশে বিএনপি জামাতসহ কিছু বিরোধী রাজনৈতিক দল আছে, আর কিছু গোষ্ঠী আছে, পদ্মা সেতু দিয়ে গাড়ি চালিয়ে ওপারে গিয়ে বলে, দেশে কোন উন্নয়ন হয়নি।  ঢাকায় এলিভেটেড এক্সপ্রেস দিয়ে গাড়ি চালিয়ে গিয়ে বলে এসব শুধু বড় লোকের জন্য। এলিভেটেড এক্সপ্রেস দিয়ে কিন্তু পাবলিক বাসও চলে।  

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   পররাষ্ট্রমন্ত্রী-ড. হাছান মাহমুদ  চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: