৬ দফা দিবসে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে পৌর

2024-06-07T14:17:57+00:00
2024-06-07T14:17:57+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
৬ দফা দিবসে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ২:১৭ পিএম 
৬ দফা দিবসে দিনাজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
ঐতিহাসিক ছয় দফা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিনাজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। 

শুক্রবার (৭ জুন) সকালে বাঙালীর মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা জানান দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার এর নেতৃত্বে সদর উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু ও সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী এর নেতৃত্বে পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। 

পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুনের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা পারভীন মুক্তা এর নেতৃত্বে যুব মহিলা লীগ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল, পৌর তাঁতী লীগের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও সদর উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক এসএম আব্দুল আজিজ এর নেতৃত্বে তাঁতী লীগের নেতৃবৃন্দ, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মারুফ রাসেল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, পৌর কৃষক লীগের সদস্য সচিব আবু রায়হান আবু এর নেতৃত্বে কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি দবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, মো. মাসুদ রানা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভুট্টো, বিজয় কুমার ভাইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সহ সভাপতি ইসাহাক আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনগুলোর অন্যান্য নেতাকর্মী।

শ্রদ্ধা শেষে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এর আগে শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ৬ দফা দিবস  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: