লিবিয়ায় জিম্মি নাটোরের ৪ যুবক, পাঠাচ্ছে নির্যাতনের ভিডিও

নাটোর প্রতিনিধি

সারাদেশ

লিবিয়ায় জিম্মি নাটোরের গুরুদাসপুর উপজেলার চার যুবক। তাদের অপহরণের পর ওই চার যুবককে জিম্মি করে পরিবারের কাছ থেকে চাওয়া হচ্ছে

2024-06-07T14:52:04+00:00
2024-06-07T14:52:04+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
লিবিয়ায় জিম্মি নাটোরের ৪ যুবক, পাঠাচ্ছে নির্যাতনের ভিডিও
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪, ২:৫২ পিএম 
লিবিয়ায় জিম্মি নাটোরের ৪ যুবক, পাঠাচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি নাটোরের গুরুদাসপুর উপজেলার চার যুবক। তাদের অপহরণের পর ওই চার যুবককে জিম্মি করে পরিবারের কাছ থেকে চাওয়া হচ্ছে ৪০ লাখ টাকা মুক্তিপণ। এমনকি জিম্মি যুবকদের শারীরিক নির্যাতনের ভিডিও পাঠানো হচ্ছে পরিবারের কাছে। মুক্তিপণের টাকা না দিলে তাদের হত্যার হুমকিও দেয়া হয়। এমন খবরে জিম্মি যুবকদের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।

জিম্মি ৪ যুবকরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের চরপাড়া গ্রামের শাজাহান প্রামাণিকের ছেলে সোহান প্রামাণিক (২০), তয়জাল শেখের ছেলে সাগর হোসেন (২৪), মৃত শুকুর আলীর ছেলে নাজিম আলী (৩২) এবং ইনামুল ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন (২৬)।

পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সচ্ছলতা ফেরাতে দুই বছর আগে নিজেদের শেষ সম্বল জমি ও গবাদি পশু বিক্রি এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বিদেশে পাঠান তাদের পরিবার। নিজ দেশ ছেড়ে প্রবাস জীবনে পাড়ি দেন তারা। প্রবাসে গিয়ে শ্রমিকের কাজ শুরু করেন। প্রতিমাসে ১৫/২০ হাজার টাকা দেশে পরিবারকে পাঠান তারা। কিন্তু গত ২ জুন লিবিয়া থেকে চার প্রবাসীর পরিবারের কাছে ইমো নম্বরে কল আসে। রিসিভ করতেই বাংলা ভাষায় চার যুবককে অপহরণের কথা জানিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ মুক্তিপণ না দেওয়া হলে চারজনকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এ খবরের পর থেকে তাদের পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। জিম্মিদের শারীরিক নির্যাতনের ভিডিও পরিবারের ইমো নাম্বারে পাঠায়। টাকা দিতে না পারলে নির্যাতনের মাত্রা প্রতিদিন বাড়তে থাকবে বলে জানান।
 লিবিয়ায় জিম্মি নাটোরের যুবকের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: প্রতিনিধি

লিবিয়ায় জিম্মি নাটোরের যুবকের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: প্রতিনিধি


জিম্মির কথা স্বীকার করে সোহানের বাবা শাজাহান প্রামাণিক বলেন, কয়েক দিন আগে তার ইমো নম্বরে লিবিয়া থেকে কল আসে। কান্নাজড়িত কণ্ঠে ছেলে সোহান বলে, ‘আমাকে অপহরণ করে নিয়ে আসছে। ১০ লাখ টাকা দিতে হবে, না দিলে মেরে ফেলবে আমাকে।’ সোহানকে একটি কক্ষে বেঁধে রেখে মারধর করে ভিডিও পাঠায় আমাদের কাছে। ৪ লাখ টাকা খরচে লিবিয়ায় পাঠিয়েছিলাম। এখনও সেই ঋণ শোধ করতে পারেননি। মুক্তিপণের টাকা কোথায় থেকে দেবো।

জিম্মি আরেক যুবক নাজিমের স্ত্রী নাদিরা বেগম বলেন, সংসারে সচ্ছলতা ফেরানোর জন্য স্বামীকে ৪/৫ লাখ টাকা ঋণ করে লিবিয়া পাঠায়। সেই ঋণের টাকাই শোধ করতে পারিনি। এখন কি করে মুক্তিপণের এত টাকা জোগাড় করবো।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন জানান, লিবিয়ায় অপহরণের স্বীকার চার যুবকের কথা শুনে আমরা তাদের বাড়িতে যাই। বাড়িতে স্বজনরা আহাজারি করছেন। ইতিমধ্যে আমরা বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   লিবিয়ায় বাংলাদেশি জিম্মি  মুক্তিপণ দাবি  নাটোর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: