বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সারাদেশ

বগুড়ায় ২৫.৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শনিবার (৮ জুন) দিনগত রাত দেড় টায় জেলার সদর

2024-06-09T21:02:46+00:00
2024-06-09T21:02:46+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ৯:০২ পিএম 
বগুড়ায় ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
বগুড়ায় ২৫.৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। শনিবার (৮ জুন) দিনগত রাত দেড় টায় জেলার সদর থানাধীন নিশিন্দারা এলাকায় রংপুর-ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এদেরকে আটক করা হয়েছে। 

রোববার (৯ জুন) দুপুরে র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার বগুড়া ক্যাম্প কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত কুড়িগ্রাম পৌর এলাকার হটিরপাড়ার আব্দুল হাকিমের ছেলে মাসুদ মিয়া (২২) এবং একই জেলার জেলার নাগেশ্বরী উপজেলার বেবীপুর ভিতরবন্দ এলাকার শ্রী কাজল মহন্তর ছেলে শ্রী সঞ্চয় কুমার মহন্ত (১৯)। 

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানা হইতে ঢাকাগামী একটি শ্যামলী এনআর ট্রাভেলস এ কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত দেড়টার দিকে একটি আভিযানিক দল নিশিন্দারা এলাকার রংপুর-ঢাকাগামী হাইওয়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাসুম মিয়া ও সঞ্চয় কুমার মহন্তকে গ্রেফতার করা হয়। এসময় তাদের বিশেষ কায়দায় রক্ষিত ২৫.৩ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২টি সিম ও ১১০০ টাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মাসুম মিয়ার নামে বগুড়া সদর থানায় ১টি মাদক মামলা ও আসামি সঞ্চয় কুমারের নামে বগুড়া সদর থানায় ২টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   গাঁজা জব্দ  আসামি গ্রেফতার  বগুড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: