ট্রাক ভর্তি সবজির মধ্যে মিলল ফেন্সিডিল, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেন্সিডিল নিয়ে পাচারের সময় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলার

2024-06-09T22:09:28+00:00
2024-06-09T22:09:28+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাক ভর্তি সবজির মধ্যে মিলল ফেন্সিডিল, আটক ২
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১০:০৯ পিএম 
ট্রাক ভর্তি সবজির মধ্যে মিলল ফেন্সিডিল, আটক ২
ঝিনাইদহে ট্রাক ভর্তি সবজির মধ্যে ফেন্সিডিল নিয়ে পাচারের সময় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক ও দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহম্মেদ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, চুয়াডাঙ্গার জীবননগর থেকে ট্রাক ভর্তি সবজির মধ্যে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ঢাকায় পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই রোকনুজ্জামান, এসআই নিপু সাহা, সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। সেসময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেন্সিডিল পাওয়ায় যায়। আটক করা হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অমেদুল হক ও রাসেল আহম্মেদকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ফেন্সিডিল জব্দ  আসামি আটক  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: