পিরোজপুরে বাসের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকালে স্বরূপকাঠী-বরিশাল

2024-06-09T22:15:21+00:00
2024-06-09T22:15:21+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
পিরোজপুরে বাসের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১০:১৫ পিএম 
পিরোজপুরে বাসের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু
পিরোজপুরের স্বরূপকাঠিতে বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকালে স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে এবং সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে। মোটরসাইকেলে করে তারা স্বরূপকাঠি থেকে বরিশাল যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা ওই সড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে বিপরীত দিক থেকে আসা শুভেচ্ছা পরিবহন (বরিশাল-ব ০৫-০০৮১) নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। তাদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। 

এ বিষয়ে স্বরূপকাঠি (নেছারাবাদ) থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া চালককে আটক করা হয়েছে। 

এদিকে হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। তাদের দুই পরিবারে বইছে শোকের মাতম। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাস চাপায় বাইক আরোহীর মৃত্যু  পিরোজপুর-স্বরূপকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: