সময়ের আলোতে সংবাদ প্রচার, ভাগ্য খুলল সেই ভিক্ষুক কুটির

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

দৈনিক সময়ের আলোতে সংবাদ প্রচারের পর ফরিদপুরের নগরকান্দার সেই অসহায় ভিক্ষুকের পাশে দাঁড়ালেন নগরকান্দা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী শাহ জামান

2024-06-09T22:59:00+00:00
2024-06-09T22:59:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সময়ের আলোতে সংবাদ প্রচার, ভাগ্য খুলল সেই ভিক্ষুক কুটির
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ জুন, ২০২৪, ১০:৫৯ পিএম 
সময়ের আলোতে সংবাদ প্রচার, ভাগ্য খুলল সেই ভিক্ষুক কুটির
দৈনিক সময়ের আলোতে সংবাদ প্রচারের পর ফরিদপুরের নগরকান্দার সেই অসহায় ভিক্ষুকের পাশে দাঁড়ালেন নগরকান্দা উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল।

সংবাদ প্রচারের পর শনিবার (৮ জুন) বিকেলে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেই ভিক্ষুক কুটি খাতুনের বাড়িতে যান ও তার খোঁজখবর নেন। এসময় তাকে আর্থিক সহায়তা, নতুন পোশাকসহ ও দ্রুত সময়ের মধ্যে তাকে একটি নতুন ঘর করে দেবার ঘোষণা দেন। এসময় দৈনিক সময়ের আলো পত্রিকাকে ধন্যবাদ জানান নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল।

উল্লেখ্য, গত ২ জুন রোববার রাতে “ভিক্ষার টাকায়ও জোটেনি ঘর, আল্লাহর কাছে বৃদ্ধা কুটির বিচার” এমন শিরোনামে সময়ের আলো অনলাইনে একটি সংবাদ প্রচারিত হয়। এরপরে বিষয়টি নজর আসে উপজেলা চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুলের। তিনি বলেন, অসহায় বৃদ্ধা ভিক্ষুক কুটি খাতুনের সাথে ঘটে যাওয়া ঘটনায় তীব্র নিন্দা জানাই। সেই সাথে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছেও জোর দাবি জানাই।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ভিক্ষুকের টাকা আত্মসাৎ  নগরকান্দা-ফরিদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: