সন্তানদের ইচ্ছে পূরণে আমেরিকা থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

সন্তানদের সখ পূরণে সুদূর আমেরিকা থেকে হেলিকপ্টার যোগে সপরিবার নিয়ে ছুটি কাটাতে বাংলাদেশে আসলেন আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী বেঙ্গল রিয়েল স্টেট

2024-06-10T17:34:35+00:00
2024-06-10T17:38:12+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
সন্তানদের ইচ্ছে পূরণে আমেরিকা থেকে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:৩৪ পিএম  আপডেট: ১০.০৬.২০২৪ ৫:৩৮ পিএম
আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন হেলিকপ্টার থেকে অবতরণের পর কচুয়ায় নিজ গ্রামে এলাকাবাসীর সাথে। ছবি: প্রতিনিধি

আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন হেলিকপ্টার থেকে অবতরণের পর কচুয়ায় নিজ গ্রামে এলাকাবাসীর সাথে। ছবি: প্রতিনিধি

সন্তানদের সখ পূরণে সুদূর আমেরিকা থেকে হেলিকপ্টার যোগে সপরিবার নিয়ে ছুটি কাটাতে বাংলাদেশে আসলেন আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ী বেঙ্গল রিয়েল স্টেট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইমপ্রেস এভিয়েশন লিমিটেড বেসরকারি হেলিকপ্টারে পরিবার নিয়ে অবতরণ করেন তিনি।

এসময় হেলিকপ্টারটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। পরে তেগুরিয়া গ্রামবাসাী, তেগুরিয়া উচ্চ বিদ্যালয় ও তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল সংবর্ধনা দেন। 

একই দিনে তিনি তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 

এসময় তেগুরিয়া শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাওলানা ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক মহসিন প্রধান, ডা. মাসুদুল ইসলাম প্রধান, জাহাঙ্গীর আলম, আব্দুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   হেলিকপ্টারে বাড়ি আমেরিকান প্রবাসী  কচুয়া-চাঁদপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: