ট্রাঙ্কের ভিতরে মিলল ফেন্সিডিল, নারী কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি।সোমবার (১০ জুন) দুপুরে

2024-06-10T20:13:26+00:00
2024-06-10T20:13:26+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাঙ্কের ভিতরে মিলল ফেন্সিডিল, নারী কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:১৩ পিএম 
ট্রাঙ্কের ভিতরে মিলল ফেন্সিডিল, নারী কারবারি গ্রেফতার
দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। 

সোমবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতরে কাপড়ের সাথে বস্তা ভর্তি লুকিয়ে রাখা এসব ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় আটক হয় মাফিজুর রহমানের স্ত্রী নারী মাদক কারবারি আরজিনা।

আটকের পর তার বিরুদ্ধে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তৎপর রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। এ সময় নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তুলে, মাদক সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি ‌।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ফেন্সিডিল জব্দ  মাদকবিরোধী অভিযান  নারী কারবারি গ্রেফতার  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: