কেএনএফের ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল বান্দরবানে

2024-06-11T19:03:11+00:00
2024-06-11T19:03:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কেএনএফের ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৭:০৩ পিএম 
কেএনএফের ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর
বান্দরবানে রুমা-থানচি ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সহযোগী সন্দেহে গ্রেফতারকৃত ৩১ কারাবন্দীকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয় তাদের।

বান্দরবান জেলা কারাগার সূত্রে জানা যায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে বন্দী কেএনএফ সদস্যের মধ্যে ৩১ সদস্যকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে। বান্দরবান কারাগারে জায়গা সংকট হওয়ায় তাদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। এদের মধ্যে কেএনএফের ১৬ জন পুরুষ ও ১৫ জন নারী সদস্য রয়েছেন। 

বন্দরবান জেল সুপার মো. জান্নাত উল ফরহাদ বলেন, কারাগারে জায়গা সংকট হওয়ায় কারাবন্দী ৩১ কেএনএফ সদস্যকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারগারে স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে ২ ও ৩ এপ্রিল রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্রলুট, মসজিদে হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা ২১টি মামলায় যৌথ বাহিনীর অভিযানে এই পর্যন্ত কেএনএফ সদস্য সন্দেহে  গ্রেফতারকৃত ৯৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সময়ের আলো/আরআই



  বিষয়:   আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: