কালিহাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা গ্রামে।

2024-06-11T20:52:27+00:00
2024-06-11T20:52:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
কালিহাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৮:৫২ পিএম 
কালিহাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে মারুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা গ্রামে। নিহত গৃহবধূর আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার বর্গা গ্রামে স্বামীর বাড়ির নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ মারুফা আক্তার পারখি ইউনিয়নের বর্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী ও সখিপুর উপজেলার চারবাইদা গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে গৃহবধূর মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন তার কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালিহাতী থানার এসআই মিন্টু চন্দ্র ঘোষ  জানান, আত্মহত্যার কোনো সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কালিহাতী-টাঙ্গাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: