ঈদ উপহার পেল মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীরা

মোংলা প্রতিনিধি

সারাদেশ

মোংলা বন্দরে জাহাজে কর্মরত ৩১৫০ জন শ্রমিক-কর্মচারীর মাঝে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা বন্দর বার্থ

2024-06-11T23:03:58+00:00
2024-06-11T23:03:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ঈদ উপহার পেল মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীরা
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১১:০৩ পিএম 
ঈদ উপহার পেল মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীরা
মোংলা বন্দরে জাহাজে কর্মরত ৩১৫০ জন শ্রমিক-কর্মচারীর মাঝে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহীন রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এস.এম মোস্তাক মিঠু, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি এম.এ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মো. মহসিন, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মো. মসউর রহমান ও এইচ এম দুলাল। 

শ্রমিক কর্মচারীরা বলেন, প্রতি বছরের মতো এবারও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন বন্দরে জাহাজে কর্মরত শ্রমিক-কর্মচারীদেরকে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী দিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, পোলাও, ডাল, আলু, চিনি, লবণ, তেল, দুধ ও সেমাই। 

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঈদ উপহার  মোংলা বন্দর  শ্রমিক-কর্মচারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: