জঙ্গল থেকে কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের রুমা উপজেলা দুর্গম এলাকা জঙ্গল থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ভান

2024-06-12T14:02:01+00:00
2024-06-12T14:02:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
জঙ্গল থেকে কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ২:০২ পিএম 
জঙ্গল থেকে কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলা দুর্গম এলাকা জঙ্গল থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ভান লাল খিয়াং বম (৩০)। সে জুরবারাং পাড়ার বাসিন্দা লাল মিন সম বমের ছেলে।

বুধবার (১২ মে) সকালে রুমা ১নং পাইন্দু ইউপির জুরবারাং পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানে রুমার ১নং পাইন্দু ইউনিয়নের দুর্গম এলাকা জুরবারাং পাড়ার এলাকা জঙ্গলে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খরব দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তার গায়ে পরিহিত পোশাকটি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যের। তাই ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর চলমান সন্ত্রাস বিরোধী অভিযানে পালানোর সময় পাহাড় থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পরে বিস্তারিত বলতে পারবো।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: