হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ বিমানের এক যাত্রীকে আটক করেছে জাতীয় গেয়েন্দা সংস্থা (এনএসআই)। আটক যাত্রীর নাম আব্দুল রহমান সোহাগ।
বুধবার সকাল সাড়ে ১০টায় একটি এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে দুবাই থেকে তিনি ঢাকায় আসেন। দুপুর দেড়টায় তাকে আটক দুই কেজি ১১১ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়।
এনএসআই সূত্র জানায়, বুধবার দুপুরে একটি বিমানে করে ২ কেজি ১১১ গ্রাম স্বর্ণ নিয়ে আসেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত এনএসআই সদস্যরা সোহাগের গতিবিধি সন্দেহজনক হলে আগমনী যাত্রীকে গ্রিন চ্যানেল এলাকায় তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২১৬ গ্রাম স্বর্ণ শুল্ক দেওয়ার কথা স্বীকার করে। অবৈধভাবে আনা স্বর্ণের কথা অস্বীকার করে। একপর্যায়ে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে সোহাগের দেহ তল্লাশি করে স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। একপর্যায়ে কাস্টমস কর্মকর্তারা এনএসআই সদস্যদের উপস্থিতিতে সোহাগকে ওয়াশরুমে নিয়ে তার কাছ থেকে বিশেষভাবে স্কচটেপ দিয়ে মোড়ানো প্রায় ৩১৬ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের পিন্ড উদ্ধার করে। যার মোট ওজন মোট ২ কেজি ১১১ গ্রাম।
কাস্টমস সূত্র জানায়, জব্দ করা স্বর্ণের মূল্য দুই কোটি ১১ লাখ দশ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণসহ বিমান যাত্রীকে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। আটক সোহাগের কাছে আরও স্বর্ণ আছে কিনা তা নিশিত হওয়ার জন্য কাস্টমস কর্তৃক তাকে হাসপাতালে নিয়ে এক্সরে করানো হবে এবং যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/জেডআই