গজারিয়ায় টানা ৩ দিনের অভিযানে ২৯ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

2024-06-12T20:47:47+00:00
2024-06-12T20:47:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
গজারিয়ায় টানা ৩ দিনের অভিযানে ২৯ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪, ৮:৪৭ পিএম 
গজারিয়ায় টানা ৩ দিনের অভিযানে ২৯ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় দীর্ঘ ৪৬ দিন পর গ্যাস পাচ্ছে বৈধ গ্রাহকরা।

অভিযানের তৃতীয় দিন বুধবার (১২ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফারুক।

টানা তিন দিনের অভিযানে ভবেরচর, বাউশিয়া ও গুয়াগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়। সম্মিলিতভাবে এই লাইনগুলোর দৈর্ঘ্য প্রায় ২৯ কিলোমিটার। এসব অবৈধ লাইনের মাধ্যমে প্রায় ৭ হাজার অবৈধ সংযোগ চালু ছিলো বলে জানিয়েছে তিতাস। অভিযানে প্রায় ৬ হাজার ফুট বিভিন্ন ধরনের পাইপ ও কয়েক হাজার রাইজার উঠিয়ে নিয়ে যায় তিতাস। গ্যাস চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২ স্পটে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম বলেন, শুধু জুন মাসে চারদিন আমরা গজারিয়া অভিযান পরিচালনা করেছি। টানা তিন দিন ধরে আমাদের অভিযান চলছে। অভিযানের ৩য় দিন বুধবার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষী এলাকায় অভিযান চালাই আমরা। এ সময় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিন দিনের অভিযানে মোট ২৯ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করা হলো। আমাদের অভিযান চলমান থাকবে।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম প্রমুখ।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: