নিখোঁজের ৩ দিন পর তুলসীগঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

নিখোঁজের তিন দিন পর তুলসীগঙ্গা নদী থেকে আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১২ জুন) সন্ধ্যায় জয়পুরহাট

2024-06-13T08:29:06+00:00
2024-06-13T08:29:06+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের ৩ দিন পর তুলসীগঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৮:২৯ এএম 
নিখোঁজের ৩ দিন পর তুলসীগঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর তুলসীগঙ্গা নদী থেকে  আলাউদ্দিন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর রাংতা ঘোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আলাউদ্দিন পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের মৃত আফসার আলী মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন সার্ভেয়ার ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার (৯ জুন) রাতে বাড়ীর পাশে আম কুড়াতে বের হয় বৃদ্ধ আলাউদ্দিন। রাতে শেষে ভোর হলেও তিনি আর বাড়ীতে যাননি। তার পর থেকে পরিবারের স্বজনরা  তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এদিকে বৃদ্ধ আলাউদ্দিনকে না পাওয়ায় পরিবারের স্বজনরা পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

(ওসি) হুমায়ূন কবীর জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয়রা তুলসীগঙ্গা নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে  মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: